History Chapter-4 Important Questions

(ক) ১৮৫৭ সালের মহাবিদ্রোহ

১ মার্কের অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
» ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল ?*
» ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল-এর টোটার প্রচলন।
৩। মহারাণী ভিক্টোরিয়া কোন্‌ আইনের দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন ?*
» মহারাণী ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন।
৪। কোন্‌ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?*
» ‘ভারত শাসন আইন’ (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি কী ? অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ?*
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘সিপাহি বিদ্রোহ’ বা সামরিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন ?
৩। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন ?
৪। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলে অভিহিত করেছেন ?
৫। ১৮৫৭-র বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণির মনোভাব কী ছিল ?*
অথবা, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল ?*
অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত সমাজ দূরে ছিল কেন ?*
৬। মহারাণীর ঘোষণাপত্র কী ?*
৭। ১৮৫৭ খ্রিস্টাব্দে মহারাণীর ঘোষণাপত্রে দেশীয় রাজাদের প্রতি কী ঘোষণা করা হয়েছিল ?
৮। ‘মহারাণীর ঘোষনাপত্র’-এর (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল ?*
অথবা, মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল ?*

৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। ১৮৫৭-এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায় ?
২। ১৮৫৭-র বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?**
অথবা, শিক্ষিত বাঙালি সমাজ কেন ১৮৫৭ সালের বিদ্রোহকে সমর্থন করেনি ?
৩। টীকা লেখো: মহারানির ঘোষণাপত্র

৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো।**
অথবা, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।**
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলা যায় কি ? যুক্তি দাও।

(খ) সভাসমিতির যুগ

১ মার্কের অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। কোন্ সময়কে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে ?
» উনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে।
২। কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ?
» ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
৩। কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ?
» ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়।
৪। কবে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয় ?
» শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।
৫। ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
» ভারত সভার প্রথম অধিবেশন ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়।

২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন ?
২। জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
৩। নবগোপাল মিত্র কে ছিলেন ?
৪। হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?
৫। ‘ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
৬। কবে, কাদের উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয় ?
৭। ভারতসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল ? ‘ইলবার্ট বিল’ কী ?

৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। ‘সভাসমিতির যুগ’ বলতে কী বোঝ ? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
২। ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?*
৩। হিন্দুমেলার উদ্দেশ্য কী ছিল ?*
অথবা, হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
৪। জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো।
৫। ভারতসভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কী ভূ্মিকা ছিল ?
অথবা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যকলাপগুলি সম্পর্কে আলোচনা করো।
অথবা, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।*
৬। টীকা লেখো: ইলবার্ট বিল*

৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী

(এই বিভাগে ৮ মার্কের,সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেয়, তবুও নীচের প্রশ্নটি দেখে রাখতে পারো।)
১। বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং ভারতসভার গঠন ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো।

(গ) লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ

১ মার্কের অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। ‘আনন্দমঠ’ উপন্যাসটির রচয়িতা কে ?
» আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২। ‘বন্দেমাতরম’ সংগীতটির রচয়িতা কে ?
» বন্দেমাতরম সংগীতটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩। ‘গোরা’ উপন্যাসটির রচয়িতা কে ?
» ‘গোরা’ উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
৪। কে ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন ?
» অবনীন্দ্রনাথ ঠাকুর ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন।
৫। কোন্ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন ?
অথবা, ‘ভারতমাতা’ চিত্রটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?
» ভারতের নবজাগ্রতা জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনের (১৯০৫ খ্রি.) প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ভারতমাতা ছবিটি আঁকেন।
৬। ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা কে ?
» ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ।
৭। ‘বর্তমান ভারত’ গ্রন্থে ভারতের কোন্ সময়ের ইতিহাস আলোচিত হয়েছে ?
» বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে।
৮। ‘গোরা’ উপন্যাসটি কবে প্রকাশিত হয় ?
» ‘গোরা’ উপন্যাসটি প্রথমে ১৯০৭ থেকে ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ‘প্রবাসী’ পত্রিকায় এবং ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
৯। কবে ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয় ?
» ১৯০৭ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয়।

২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা ছিল ?*
২। ‘আনন্দমঠ’ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ?*
৩। আনন্দমঠ উপন্যাস লেখার পেছনে বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উদ্দেশ্য কী ছিল ?
৪। উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসটির কীরূপ অবদান ছিল ?
৫। উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটির কীরূপ ভূমিকা ছিল ?
৬। অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ‘ভারতমাতা’ চিত্রটির বর্ণনা দাও।
৭। গগনেন্দ্রনাথ ঠাকুরকে ‘বাংলা ব্যঙ্গচিত্রের জনক’ বলা হয় কেন ?
৮। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ?*

৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘ভারতমাতা’ চিত্রটির কী অবদান ছিল ?
অথবা, জাতীয়তাবাদের প্রসারে ভারতমাতা চিত্রের গুরুত্ব আলোচনা করো।
২। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে ?
অথবা, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে কীভাবে তুলে ধরেছিলেন ?

৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী

১। জাতীয়তাবোধের বিকাশে বিবেকানন্দের অবদান আলোচনা করো।* [এই প্রশ্নটি ৪ মার্কের ক্ষেত্রেও আসতে পারে।]
অথবা, স্বামী বিবেকানন্দ কীভাবে স্বদেশবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন ?
২। ‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। (৪ মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে।)