জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী | Gyanchokkhu Important Questions

৩ মার্কের ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

১। ‘এ বিষয়ে সন্দেহ ছিল তপনের’— তপন কে? কোন্ বিষয়ের সন্দেহ ছিল তপনের?
২। ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।’— কোন্ কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে?
৩। ‘রত্নের মূল্য জহুরীর কাছেই।’— কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।***
৪। ‘আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’— ‘আজ’ বলতে কোন্ দিনটির কথা বলা হয়েছে? সেটি কী কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন?***
৫। ‘শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন,’— দুঃখের মুহূর্তটি কী? তপন কী সংকল্প করেছিল?

৫ মার্কের রচনাধর্মী প্রশ্ন

১। ‘কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।’— নতুন মেসোর পরিচয় দাও। তাঁকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কী ?
২। ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?’— কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ? একে অলৌকিক বলার কারণ কী ?*** ৩+২
অথবা, ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?’— ‘জ্ঞানচক্ষু’ গল্প অনুসারে অলৌকিক ঘটনার বর্ণনা দাও।
৩। ‘তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।’— কার এ কথা মনে হয়েছে ? জীবনের কোন্ অভিজ্ঞতার মধ্য দিয়েছি এর সিদ্ধান্তে পৌঁছেছে?
অথবা, ‘আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’— দিনটি কিভাবে ভোক্তার জীবনে ‘সবচেয়ে দুঃখের দিন’ হয়ে উঠল তার বর্ণনা দাও।
৪। ‘জ্ঞানচক্ষু’ গল্পের তপন চরিত্রটি আলোচনা করো।