Bengali Suggestion 2nd Unit Test 2026

সিলেবাস :
পাঠ্যাংশ : বহুরূপী, অভিষেক, সিরাজদ্দৌলা, প্রলয়োল্লাস, পথের দাবী 
ব্যাকরণ : সমাজ এবং প্রতিবেদন 
কোনি : ৩২ - ৫০ পাতা 

সাজেশন :

বহুরূপী 

৩ নম্বরের প্রশ্ন :
১। ‘সে ভয়ানক দুর্লভ জিনিস।’ —কোন জিনিসের কথা বলা হয়েছে ? তা দুর্লভ কেন ?
২। ‘তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।’ —‘ঢং’ বলতে কী বোঝানো হয়েছে ? কিসে ঢং নষ্ট হয়ে যায় ?
৫ নম্বরের প্রশ্ন :
১। ‘হরিদার জীবনে সত্যিই একটি নাটকীয় বৈচিত্র্য আছে।’ —হরিদা কে ? তাঁর কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো।
২। জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো।
৩। ‘অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না।’ —হরিদা কী ভুল করেছিলেন ?

অভিষেক 

৩ নম্বরের প্রশ্ন :
১। ‘জিজ্ঞা ছিলাম মহাবাহু বিস্ময় মানিয়া;’ —কাকে মহাবাহু বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ?
২। ‘হায়, বিধি বাম মম প্রতি।’ —বক্তা কে ? তিনি এমন কথা বলেছেন কেন ?
৩। ‘কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে,’ —বক্তা কে ? তাঁর এ কথা বলার কারণ কী ?
৫ নম্বরের প্রশ্ন :
১। ‘অভিষেক’ কবিতাটি অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো।
২। ‘নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা;’ —পিতা ও পুত্রের পরিচয় দাও। অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো।

সিরাজদ্দৌলা

৪ নম্বরের প্রশ্ন :
১। ‘মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন।’ —কে কাকে পত্র লিখেছিলেন , এই পত্রে কী লেখা ছিল ?
অথবা, ‘এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো ?’ —কে, কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন ? পত্রটি সম্বন্ধে যা জানো লেখো। ২। ‘এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।’ —বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন ? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কী ?
৩। ‘আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।’ —বক্তা কাদের কাছে কোন অক্ষমতার প্রকাশ করেছেন ?
৪। ‘বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়—মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা’ —কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে ? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে ?
৫। ‘বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সব রকমে আমাকে সাহায্য করুন।’ — সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন ? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন ?
৬। ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার / ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রলয়োল্লাস

৩ নম্বরের প্রশ্ন :
১। ‘বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর।’ — ভয়ংকর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ? তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। 
অথবা, এখানে কাকে ভয়ংকর বলা হয়েছে ? ভয়ঙ্কর কীভাবে আসছে কবিতা অবলম্বনে লেখো।
২। ‘ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর’ — সে কে ? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও।
৫ নম্বরের প্রশ্ন :
১। ‘তোরা সব জয়ধ্বনি কর।’ —কবির একথা বলার কারণ সংক্ষেপে লেখো।

পথের দাবী 

৩ নম্বরের প্রশ্ন :
১। ‘বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।’ — বক্তা কে ? তার বাবা কাকে, কী চাকরি করে দিয়েছিলেন ?
২। ‘তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না।’ — বক্তা কে ? তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে ?
৫ নম্বরের প্রশ্ন :
১। ‘বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে।’ —বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও।
অথবা, ‘বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বোঝায় আছে।’ — বাবুটি কে ? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও।
২। ‘পথের দাবী’ রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো।

কোনি (৩১-৪৯ পাতা) 

১। "ক্ষিদ্দা এবার আমরা কি খাবো" - কার উক্তি ? এই উক্তির আলোকে বক্তার অসহায়তা বিশ্লেষণ করো।
২। "হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এল" - কোনির দুচোখ জলে ভরে ওঠার কারণ কী ? এর পর কী ঘটেছিল ?
৩। "কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে।" - বক্তা কে ? কী প্রসঙ্গে তার এই উক্তি ? এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে লেখো।
৪। "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও  জলে" - বক্তা কে ? তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো।

প্রতিবেদন রচনা 

** স্কুলে যে প্রতিবেদন রচনাগুলো দেবে সেগুলো ভালো করে করতে হবে। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা নিচে দেওয়া হল —
১। বাড়ছে পলিথিনের, ব্যবহার বাড়ছে দূষণ 
২। নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে দুর্ঘটনা 
৩। তোমার এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান 
৪। অনলাইন গেমিং এর শিকার হল কিশোর