MP History Chapter - 4 SAQ

 

মাধ্যমিক ইতিহাস

অধ্যায় – ৪ : সংঘবদ্ধতা্র গোড়ার কথা

(SAQ – অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)

১। কোন্ সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয় ?

⮚ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে জাতীয় স্তরে আন্দোলন শুরু হয়।

২। কোন্ সিপাহি প্রথম বিদ্রোহ ঘোষণা করেন ?

⮚ ব্যারাকপুর সেনানিবাসের সিপাহি মঙ্গল পান্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা (২৯ মার্চ, ১৮৫৭ খ্রি.) করেন।

৩। মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন ?

⮚ মঙ্গল পান্ডে ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বিদ্রোহ ঘোষণা করেন।

৪। মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয় ?

⮚ ১৮৫৭ খ্রিস্টাব্দের ১০মে মিরাটে সিপাহি বিদ্রোহ শুরু হয়। 

৫। দিল্লিতে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয় ?

⮚ ১৮৫৭ খ্রিস্টাব্দের ১১ মে দিল্লিতে সিপাহি বিদ্রোহ শুরু হয়। 

৬। প্রথম কবে সিপাহিরা বিক্ষোভ শুরু করে ?

⮚ প্রথম ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৬ ফেব্রুয়ারি বহরমপুরের সেনা ছাউনির ১৯ নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহিরা বিক্ষোভ শুরু করে ।

৭। কার আমলে কবে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় ?

⮚ বড়োলাট লর্ড ক্যানিং-এর আমলে (১৮৫৬-৬২ খ্রি.) ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।

৮। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

⮚ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

৯। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল ?

⮚ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল-এর টোটার প্রচলন।

১০। কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন, সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন ?

⮚ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে দেশের জনগণের সমর্থনহীন, সহানুভূতিবিহীন একটি নিছক সামরিক বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন।

১১। কারা মনে করেন যে, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা- উপধারার সংমিশ্রণ ঘটেছিল ?

⮚ অধ্যাপক এরিখ স্টোকস, বেইলি প্রমুখ মনে করেন যে, ১৮৫৭-এর বিদ্রোহে স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা-উপধারার সংমিশ্রণ ঘটেছিল।

১২। ১৮৫৭-এর বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলে মনে করেন এমন তিনজন ইংরেজ ঐতিহাসিকের নাম লেখো।

⮚ ১৮৫৭-এর বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলে মনে করেন এমন তিনজন ইংরেজ ঐতিহাসিক হলেন স্যার জন লরেন্স, জন সিলি/চার্লস রেকস প্রমুখ।

১৩। ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ' বলে উল্লেখ করেছেন এমন চারজন ভারতীয় মনীষীর নাম লেখো।

⮚ ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ' বলে উল্লেখ করেছেন এমন চারজন ভারতীয় মনীষী হলেন অক্ষয়কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ।

১৪। ১৮৫৭-এর বিদ্রোহকে 'গণবিদ্রোহ' বলে মনে করেন এমন তিনজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো।

⮚ ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, বল, জন কে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘গণবিদ্রোহ' বলে মনে করেন।

১৫। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে যাঁরা ‘সামন্তশ্রেণির বিদ্রোহ' বলে প্রমাণ করার চেষ্টা করেছেন তাঁদের তিনজনের নাম উল্লেখ করো।

⮚ ড. রমেশচন্দ্র মজুমদার, ড. সুরেন্দ্রনাথ সেন, রজনীপাম দত্ত প্রমুখ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্তশ্রেণির বিদ্রোহ বলে প্রমাণ করার চেষ্টা করেছেন।

১৬। নানা সাহেবের আসল নাম কী ছিল ?

⮚ নানা সাহেবের আসল নাম গোবিন্দ ধন্দ পন্থ।

১৭। কোন্ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?

⮚ ভারত শাসন আইন' (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

১৮। ১৮৫৭-এর বিদ্রোহ কোন্ কোন্ অঞ্চলে বিস্তারলাভ করেছিল ?

⮚ ১৮৫৭-এর বিদ্রোহ দিল্লি, অযোধ্যা, লখনউ, কানপুর, বেরিলী, ঝাঁসি, বিহার প্রভৃতি অঞ্চলে বিস্তার লাভ করে।

১৯। মহারানি ভিক্টোরিয়া কোন্ আইনের দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন ?

⮚ মহারানি ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দে 'ভারত শাসন আইন' দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন।

২০। কে নানা সাহেব, আজিমউল্লার মতো বিদ্রোহী নেতাদের ‘অন্যায়কারী দানব' বলে অভিহিত করেছেন ?

রাজনারায়ণ বসু নানা সাহেব, আজিমউল্লার মতো বিদ্রোহী নেতাদের ‘অন্যায়কারী দানব' বলে অভিহিত করেছেন।

২১। ১৮৫৭-এর বিদ্রোহে ব্রিটিশদের সহায়তা করেছিল এমন কয়েকটি ভারতীয় সম্প্রদায়ের নাম লেখো।

১৮৫৭-এর বিদ্রোহে ব্রিটিশদের সহায়তা করেছিল এমন কয়েকটি ভারতীয় সম্প্রদায় ছিল মুসলিম, শিখ, গোরখা, রাজপুত, মারাঠা প্রভৃতি। 

২২। কোন্ সময়ে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে

থাকে ?

⮚ উনিশ শতকে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে।

২৩। কোন্ সময়কে ‘সভাসমিতির যুগ' বলে অভিহিত করা হয়েছে?

⮚ ঊনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’বলে অভিহিত করা হয়েছে। 

২৪। উনিশ শতকে ভারতে গড়ে ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য কী ছিল? * উনিশ শতকে ভারতে গড়ে ওঠা সভাসমিতিগুলির উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থরক্ষার প্রয়োজনে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া পেশ করা।

২৫। 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' প্রতিষ্ঠায় কাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ?

⮚ 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' প্রতিষ্ঠায় টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাজা রামমোহন রায় এবং তাঁদের বেশ কয়েকজন অনুগামীর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

২৬। “বঙ্গভাষা প্রকাশিকা সভা'য় কী বিষয়ে আলোচনা হত ?

⮚ 'বঙ্গভাষা প্রকাশিকা সভা'-য় ভারতীয়দের স্বার্থ জড়িত এমন বিষয়ে ব্রিটিশ সরকারের কার্যাবলি সম্পর্কে আলোচনা হত।

২৭। কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ?

⮚ ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

২৮। জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজনের নাম উল্লেখ করো।

⮚ দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব, প্রসন্নকুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র-সহ বিভিন্ন জমিদার ও ধনী ব্যবসায়ী জমিদার সভার সঙ্গে যুক্ত ছিলেন।

২৯। কোন্ সংগঠনের আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে ?

⮚ জমিদার সভার আবেদনে সরকার ১০ বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে।

৩০। কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ?

⮚ ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ।

৩১। হিন্দুমেলার অপর নাম কী ?

⮚ হিন্দুমেলার অপর নাম চৈত্রমেলা।

৩২। হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় কোন্ গানটি গাওয়া হয় ?

⮚ হিন্দুমেলার প্রথম বার্ষিক সভায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি' গানটি গাওয়া হয় ।

৩৩। হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে কী গান গাওয়া হত ?

⮚ হিন্দুমেলার প্রথম বার্ষিক সভার পরবর্তী সভাগুলিতে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুরের লেখা 'গাও ভারতের জয়' গানটি

গাওয়া হত ।

৩৪। কবে ইন্ডিয়ান লিগ' প্রতিষ্ঠিত হয় ?

⮚ শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে 'ইন্ডিয়ান লিগ' নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।

৩৫। ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

⮚ ভারতসভার প্রথম অধিবেশন ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়।

৩৬। সুরেন্দ্রনাথের প্রচারের ফলে কোন্ কোন্ অঞ্চলে ভারতসভার শাখা স্থাপিত হয় ?

⮚ সুরেন্দ্রনাথের প্রচারের ফলে লখনউ, মিরাট, লাহোর, সিন্ধু প্রভৃতি অঞ্চলে শীঘ্রই ভারতসভার শাখা স্থাপিত হয় ।

৩৭। ইলবার্ট বিল কে রচনা করেন?

⮚ ইলবার্ট বিল রচনা করেন লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট

৩৮। কে সর্বভারতীয় জাতীয় সম্মেলন'-কে জাতীয় কংগ্রেসের মহড়া' বলে অভিহিত করেছেন?

⮚ ১৮৮৫ খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম ‘সর্বভারতীয় জাতীয় সম্মেলন' (১৮৮৩ খ্রি.)-কে জাতীয় কংগ্রেসের মহড়া' বলে অভিহিত করেছেন।

৩৯। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবে কংগ্রেসে যোগ দেন ?

⮚ ১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর অনুগামীদের নিয়ে কংগ্রেসে যোগ দেন।

৪০। 'আনন্দমঠ' উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয় ? 'আনন্দমঠ' উপন্যাসের ইংরেজি অনুবাদ “The Abbey of Bliss' নামে প্রকাশিত হয় ।

৪১। 'আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন? 'আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন সত্যানন্দ।

৪২। কোন্ পটভূমিকায় 'আনন্দমঠ' উপন্যাসটি রচিত হয় ?

⮚ অষ্টাদশ শতকের বাংলার ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ খ্রি.) এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ‘আনন্দমঠ' উপন্যাসটি রচিত হয় ৷

৪৩। আনন্দমঠ উপন্যাসের কোন্ বাহিনী সীমাহীন আত্মবলিদানের জন্য প্রস্তুত ছিল ?

⮚ 'আনন্দমঠ' উপন্যাসের সন্তানদল সীমাহীন আত্মবলিদানের জন্য প্রস্তুত ছিল।

৪৪। প্রথম কে, কী শিরোনামে 'বন্দেমাতরম' সংগীতটির ইংরেজি অনুবাদ করেন ?

⮚ ১৯০৯ খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ প্রথম ‘Mother, I bow to thee!' শিরোনামে ‘বন্দেমাতরম' সংগীতটির ইংরেজি অনুবাদ করেন ৷

৪৫। স্বাধীন ভারতের সরকার কোন্ গানটিকে ভারতের জাতীয়

স্তোত্রের মর্যাদা দেয় ?

⮚ স্বাধীন ভারতের সরকার 'বন্দেমাতরম' গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয়।

৪৬। স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো।

⮚ স্বামী বিবেকানন্দের লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল ‘ভাববার কথা’, ‘বর্তমান ভারত’, ‘পরিব্রাজক’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য' প্রভৃতি।

৪৭. 'বর্তমান ভারত' গ্রন্থে ভারতের কোন সময়ের ইতিহাস আলোচিত হয়েছে ?

⮚ 'বর্তমান ভারত' গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে।

৪৮। রামকৃয় মঠ ও মিশনের মুখপত্রের নাম কী?

⮚ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম 'উদ্বোধন'।

৪৯। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেমমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখো।

⮚ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেমমূলক কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ‘গোরা’, ‘ঘরে বাইরে', 'চার অধ্যায়’ প্রভৃতি।

৫০। 'গোরা' উপন্যাসটি কে রচনা করেন ?

⮚ 'গোরা' উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

৫১। 'গোরা' উপন্যাসটি কবে প্রকাশিত হয় ?

⮚ ‘গোরা উপন্যাসটি প্রথমে ১৯০৭ থেকে ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত 'প্রবাসী' পত্রিকায় এবং ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

৫২। 'গোরা' উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখো ।

⮚ গোরা উপন্যাসে ব্রিটিশের শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম মহিম ও কৃয়দয়াল ।

৫৩। কোন্ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ 'ভারতমাতা' ছবিটি আঁকেন ?

অথবা, ‘ভারতমাতা' চিত্রটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?

⮚ ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশি আন্দোলনের (১৯০৫ খ্রি.) প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা' ছবিটি আঁকেন।

৫৪। ভারতের জাতীয়তাবোধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন একটি চিত্রের নাম লেখো।

⮚ ভারতের জাতীয়তাবোধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এমন একটি চিত্র হল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা 'ভারতমাতা' (১৯০৫ খ্রি.)।

৫৫। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি প্রকাশিত হয় এমন কয়েকটি গ্রন্থের নাম লেখো।

⮚ গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি প্রকাশিত হয় এমন কয়েকটি গ্রন্থ হল ‘অদ্ভুত লোক' (১৯১৫ খ্রি.), ‘বিরূপ বজ্র’ (১৯১৭ খ্রি.) এবং নেয়া হুল্লোড়' (১৯২১ খ্রি.)।

৫৬। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু কী ছিল?

⮚ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু ছিল সমাজে ধনী ও অভিজাতশ্রেণির কাজকর্ম।

৫৭। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা 'খল ব্রাহ্মণ' ছবিটির বিষয়বস্তু কী ?

⮚ গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘খল ব্রাক্ষ্মণ’ ছবিটির বিষয়বস্তু হল জনৈক ব্রাক্ষ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস, মদ ও মহিলায় অনুরক্ত।

 

🙥⯌🙧